বৃহস্পতিবার (২ অক্টোবর) অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন হীরা (১৯), রফিক (২১), আব্দুর রহমান (৩৯), নাবিদ হাসান চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ইমন (২৩), আনোয়ার (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।
এতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে ৩টি লোহার তৈরি ছুরি, ২টি ধারালো চাকু, ২ টি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

One Reply to “রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯”
Comments are closed.